তোমার সংগে দেখা না হলে
Dm
তোমার সংগে দেখা না হলে
ভালবাসার দেশটা আমার দেখা হত না
তুমি না হাত বাড়িয়ে দিলে
অমন একটা পথে চলা আর শেখা হত না।।
বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা
বুঝি নি আমি যতদিন ছিলাম একেলা
তুমি ফাগুন এনে না দিলে
সেই পাখীটার গাওয়া হত না।।
ধুধু এক মরু যেন নদী হয়েছে
ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে
দিন রাত চোখেই গেছে মনে ধরেনি
কোনো কিছু দিয়েই মনের পাতা ভরেনি
তুমি আখর না চেনালে
আজও কিছু লেখা হতো না।।
Comments
Post a Comment