আমি ফুলকে যেদিন ধরে বেঁধে

C
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।
আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।।

মুক্তো ছিলো ঝিনুকে, আমি হাতে তুলে নিয়েছি
বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি
এখন শূন্য ঝিনুক ছিন্ন হৃদয় - কী আলো ধরেছি!!

মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধুকে কাছে ডাকি
তািই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি

নাগেরি মাথায় যে মনি মানায় তাকে ছিড়ে এনেছি
মনি যে সবার সাজেনা মনিকে ম্লান দেখে জেনেছি
এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মন প্রান ভরেছি।।

Comments

Popular posts from this blog

তোমার সংগে দেখা না হলে

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই