Posts

Showing posts from April, 2019

আমি ফুলকে যেদিন ধরে বেঁধে

C আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।। মুক্তো ছিলো ঝিনুকে , আমি হাতে তুলে নিয়েছি বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি এখন শূন্য ঝিনুক ছিন্ন হৃদয় - এ কী আলো ধরেছি !! মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধুকে কাছে ডাকি তািই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি নাগেরি মাথায় যে মনি মানায় তাকে ছিড়ে এনেছি মনি যে সবার সাজেনা মনিকে ম্লান দেখে জেনেছি এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মন প্রান ভরেছি।।

কেউ বলে ফাল্গুন

F কেউ বলে ফাল্গুন , কেউ বলে পলাশের মাস , আমি বলি আমার সর্বনাশ কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস আমি বলি আমার দীর্ঘশ্বাস।। কেউ বলে নদী কেউ তটিনী , কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী আমি তো তাকে কোনো নামে ডাকিনি – সে যে আমার চোখেই জলোচ্ছ্বাস।। জোনাকির নাম নাকি আঁধার মানিক আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্ ‌ । খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ঐ আকাশ রঙিন তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ্ ‌ আমি শুনি ঝড়ের পূর্বাভাস।।

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই

Cm আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই ? আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ? আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি ।। আমার পরম বন্ধু হবে ,  এমন অধীর কই।। আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই অসীম ধনে ধনী ,  দরিদ্র কে বলে আমায় জাগরনের ঘুমে আছি   বিনিদ্র কে বলে আমায়। আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরেই আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালবাসি আমার ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ।।

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার

C এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার ওকি সূর্য নাকি স্বপনের চিতা ! ওকি পাখির কুজন নাকি হাহাকার ।। রাত্রি সে তো স্বভাবে মলিন তাকে স ’ য়ে থাকা যায় ভোরের পথের দিকে চেয়ে থাকা যায় সে ভোর অন্ধ হল নিজেই এখন তার যে কথা ছিল আলো দেবার ।। আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরাল আজ থেকে বুঝি আমার দিনেরা আকাশ - পথ হারাল । সূর্যটাকে কি জানি কি ভেবে চেয়ে দুহাতে নিয়ে জ্বেলে আবার সে গেছে নিভিয়ে যাবার সময় গেছে তাকে মাড়িয়ে জ্বলতে না পারে যেন কখনও আবার ।।

বধুয়া আমার চোখে জল এনেছে

C বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে , নীলাকাশ থেকে একি বাজ হেনেছে হায় বিনা কারণে।। দিনে দিনে মুল্য বিনে সে যে আমায় নিলো কিনে ,, এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারনে ।। আমি তো খুজি কারণ   মন আমায় করে বারন বলে কেন এমন মরন   বিনা কারনে। আমি বাদী আমি বিবাদী কোথা উধাও অপরাধী কেন সেই রুপের আগুন বুকে জ্বেলে আছি বেঁচে হায় বিনা কারনে ।।

তোমার সংগে দেখা না হলে

Dm তোমার সংগে দেখা না হলে ভালবাসার দেশটা আমার দেখা হত না তুমি না হাত বাড়িয়ে দিলে অমন একটা পথে চলা আর শেখা হত না।। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা বুঝি নি আমি যতদিন ছিলাম একেলা তুমি ফাগুন এনে না দিলে সেই পাখীটার গাওয়া হত না।। ধুধু এক মরু যেন নদী হয়েছে ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে দিন রাত চোখেই গেছে মনে ধরেনি কোনো কিছু দিয়েই মনের পাতা ভরেনি তুমি আখর না চেনালে আজও কিছু লেখা হতো না।।