কেউ বলে ফাল্গুন

F
কেউ বলে ফাল্গুন,
কেউ বলে পলাশের মাস,
আমি বলি আমার সর্বনাশ
কেউ বলে দখিনা
কেউ বলে মাতাল বাতাস
আমি বলি আমার দীর্ঘশ্বাস।।

কেউ বলে নদী কেউ তটিনী,
কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী
আমি তো তাকে কোনো নামে ডাকিনি
সে যে আমার চোখেই জলোচ্ছ্বাস।।

জোনাকির নাম নাকি আঁধার মানিক
আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্

খর বৈশাখে প্রথম যেদিন
মেঘের মিছিলে আকাশ রঙিন
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ্
আমি শুনি ঝড়ের পূর্বাভাস।।

Comments

Popular posts from this blog

আমি ফুলকে যেদিন ধরে বেঁধে

তোমার সংগে দেখা না হলে

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই